কত কতা আলইহে মনে


কত কতা আলইহে মনে
পুবকোলায় হাল চইতে চইতে
তোরে সামনে পাইয়াও আমি
পারলামনারে মনের কতা কইতে।।

তোরে লইয়া ভাবি দিনে রাইতে
কত নকশা হরি তোরে মোর নিজের কইরয়া পাইতে।
কাম কাইজ হয় আউলা-জাউলা
পারিনা ঘুমাইতে।।

আইজগোই কমু ভাবি পেত্তেকদিন
সামনে পাইলে সব ভুইল্লা যাই, মাতা হরেরে ঝিনঝিন
না যদি তুই মোর হবি ক্যা
আও উদবাগ বাড়াইতে?।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।