সিদা মানুষ মোরা, আরে মেজাজ মোগো কড়া


সিদা মানুষ মোরা, আরে মেজাজ মোগো কড়া

সাগর পাড়ের জেলা মোগো খাল নদীতে ভরা

আরে কোন অভাব নাই, মোরা সুখেই আছি ভাই

কাম কাইজ হরি মোরা, আনন্দে কাডাই

প্যাচ-গোজ বুঝিনা মোরা, কারে ধার না ধারি

(আরে) আইতে যাইতে নদী মোগো বরিশালে বাড়ি।।

 

বিশাল বিশাল লঞ্চে মোরা রাজধানীতে যাই

খাওন দাওন সবজি আনাজ তাজা তাজা খাই

ইলিশ মাছ আর বালাম চাউল  মোগো জেলায় ভালো

জ্বরজারি হইলে মোর খাইযে হডির পালো।।

 

দেহাই যতই রাগ - মোগো দেলডা যে নরম

ধানাই-পানাই দেকলে হয় মোগো মাতাডা গরম

কাম না থাকলে, হুনি মোরা পুথি জারি গান

বুড়া-বুড়ি মোগো জেলায় খায় হাদাইদ্দা পান।।


Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।