আমার এগান যদি ভালো লাগে বন্ধু
আমার এগান যদি ভালো
লাগে বন্ধু
তবে মনে রেখো, মনে
রেখো আমারে।।
কন্ঠ সুধায় একদিন সুর
তুলে
অন্তমিলে অনুভূতি ফুল
তুলে
গেথেছি মালা, অর্ঘ
তোমায়
দিয়েছি ভক্তি ভরে।।
স্মৃতির পাতায় অনেক
দিনের পরে
হঠাৎ কখোনো কোন অসময়ে
মনে যদি পড়ে মোরে।।
ভেবেনিও তুমি, ছিলেম তোমার
আপন
তুমি আমি মিলে হয়েছিলেম দুজন।
এই বন্ধন অটুট থাকুন
জনম জনম ধরে।।
Comments
Post a Comment