চলেই যাবে যদি

চলেই যাবে যদি
কেন ফুল ফোটালে  বাগান জুড়ে
হেটেই চলে যেতে
  কেনগো আবার তাকালে ঘুড়ে।

এ তোমার ভারী অন্যায়;
মালা গেঁথে ভুলে যাও
পড়ে থাকে সে মালা ধুলায়
কালের হিসেব যদি নাইবা মানো;
কেন এলে? রইতে দুরে।।

রক্ত পলাশ সেতো লাল;
বুকে তার রক্তের
ধারা বয় অনন্তকাল।
কেউ কি পেয়েছে দেখা  তার?
অনুভবে রয় সে মুড়ে।।

https://youtu.be/tyoQ6CZaJ1o

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।