ইয়া মুহাম্মাদ নবী আমার তোমায় ভালোবাসি
ইয়া মুহাম্মাদ নবী আমার তোমায় ভালোবাসি
তুমি মোদের পথ দেখালে এই ধরাতে আসি।।
তোমার প্রেমে পাগল হল সকল মাখলুকাত
তোমার নামে দরুদ পড়ে সবাই দিবা রাত
করতে অনুসরন তোমায় হই যে অভিলাষী।।
তোমার নামে বরকতে এই ধরা আলোকিত
তোমার বানী তোমার চলন সবই অনুসৃত
তুমি হলে সেই বাতিঘর, চির অবিনাশী।।
Comments
Post a Comment