শোন ভাই টাট্টু ঘোড়ায় পাড়লো সোনার ডিম
শোন ভাই টাট্টু ঘোড়ায় পাড়লো সোনার ডিম
সবাই যখন জানতে পেলো
ডিমটারে সব দেখতে এলো
সবাই এসে দেখলো সে এক আজব ঘোড়ার ডিম।।
দেখতে সে নয় ডিমের মত
আজব গড়ন তার
পিটপিটিয়ে তাকায়, গায়ে
রংচংয়ে বাহার
এক পা দিয়ে ঘোরে, যেন জ্যান্ত এক লাটিম।
ঘুমায় যখন চোখ খোলা তার
জেগে স্বপন দেখে।
রাতের বেলায় গোসল করে
চাঁদের জোছনা মেখে।
নয়কো এসব গল্প গুজব,
খায় সে কচি সিম।।
সুরকার জহুরুল হাসান সোহেল
সুরকার জহুরুল হাসান সোহেল
Comments
Post a Comment