নাই তুমি নাই, এ ধরায় আর কিছু নাই
নাই তুমি নাই, এ ধরায় আর কিছু নাই।
আনন্দ কোলাহল, আলো হাসি প্রাঞ্জল
ম্লান সবই ম্লান লাগে তাই।।
এই তো সেদিন হাতে হাতে কত যে মধুর
বৃষ্টি ভেজানো রাতে অপরুপ মিলনের সুর
ধরায় স্বর্গ সুখে বিভোর দুজন
চোখ মেলে দেখিতে না পাই।।
যাবার সময় কেন এলো যে ত্বরিতে
সবইতো
রইলো পড়ে ছড়িয়ে যে পথে।
আর কি হবে, দেখা কভু দুজনের সাথে
মিলবে কি সেই পথ, হাটছি দুজন যেই পথে
অজানা আশায় দোলে এই মন
উত্তর খুজে নাহি পাই।।
Comments
Post a Comment