শালিক পাখি ডাকছে দেখ ডাকছে যে চড়াই
শালিক পাখি ডাকছে দেখ ডাকছে যে চড়াই
দোয়েল, ফিঙে, টুনটুনিটার খুশীর সীমা নাই।।
বুলবুলিটা এ ডাল সেডাল করছে ছুটোছুটি
মাছরাঙ্গাটি মাছ ধরতে করছে লুটোপুটি
বাবুই পাখি দুলে দুলে গান ধরেছে তাই।।
বক পাখিটা এক পায়ে ঠায় দাড়িয়ে আছে বিলে
সারা আকাশ দিচ্ছে টহল ওই সোনালী চিলে
দুপুর রোদে ঘুঘু পাখির আওয়াজ শুনতে পাই।।
Comments
Post a Comment