ওই দুর আকাশে মেঘের সাথে মন যে হারায়


ওই দুর আকাশে মেঘের সাথে
মন যে হারায়
দিগন্তের ওই দুর অজানায়
হাত যে বাড়ায়
উড়ে উড়ে যায় এই মন
খোজে তোরে সারাক্ষন।।

তোর পরশ যে মিশে আছে
সোনা রোদের ছোঁয়ায়
মাতাল বাতাস তোকে ছুঁয়ে
তোর সুবার ছড়ায়
দেখছি একা তোকে নিয়ে
সুখেরই স্বপন।।

মেঠো পথের ধুলায় ধুলায়
খুশীর মাখামাখি
তোর সুরেতে কন্ঠ মিলায়
বনের অচিন পাখি
সে গান শুনে খুশীতে আজ
মনযে উচাটন

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।