কাউয়ায় ময়ুরের লেজুর আইছে লাগাইয়া
কাউয়ায় ময়ুরের লেজুর আইছে লাগাইয়া
পাছায় লাথি দিলেই করে কা কা কা।।
মেকাপ-টেকান নিছে দেহায় ময়ুরের লাহান
হাডার সোমায় হাডে ছিনা কইরয়ারে টান টান
যত কতা জিগাও সে তো মুখ করে না হা।।
সকল খানে সবসময়ে থাকে উপস্থিত
লাজ শরমের বালাই নাইরে, নাইরে গ্রীস্ম শীত
ঠেলতে ঠেলতে ষ্টেজে যায়, নাইরে যোগ্যতা।।
তেল মারিয়া বেড়ায় সেযে,পাল্লা যেদিক ভারী
মুখখানা হয় লোভে লোলুপ, পাইলে পাশে নারী
চাঞ্চ খোজে সে কখন দেবে ঘসা লাগাইয়া।।
খেয়াল করো আছে সে জন তোমার আশে পাশে
কইশ্যা মারো লাথি, যদি তোমার কাছে আসে
হাসান বলে বেসুরা গান শুনিতে পাবা।।
Comments
Post a Comment