আমি কথা কই না বলে, সবাই বোবা বলে


আমি কথা কই না বলে, সবাই বোবা বলে
আমি; কেন হইলাম জীবন্ত মরা
সুখের ধরায় অনলেতে কেন গেলাম জ্বলে?।।

কতগানে ছন্দে ভরা ছিল এই জীবন (আমার)
কত ফুলের সুবাসেতে সুবাসী এই মন
আমি যেথায় ঘুরি যারে ধরি
যেখায় যে কৃষি কাজ করি
সবই সোনা ফলে।। (তবু)।।

হইল দেখা তোমার সাথে সুখের সীমা নাই
আমি স্বর্গটারে আপন করে এই ধরাতে পাই
আমার নাই কোন দুখ নাইরে অসুখ
দেইখা দেইখা তোমার চাঁনমুখ
সব গিয়াছি ভুলে (তাও)।।

হঠাৎকরে একদিন দেখি তুমি পাশে নাই
আমি তন্নতন্ন করে খুজি, তোমারে না পাই
কেন্দে কেন্দে বহাই নদী
বুকে মরু চোখ জলধী
 জ্বলে অন্তর জ্বলে
আমি তাই হইলাম………।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।