আমি জনম দুখী হইলামরে বন্ধু
আমি জনম দুখী হইলামরে বন্ধু
এই ধরাতে আইসা রে,
আমার জ্যান্ত মরা জীবন হইলো
তোরে ভালোবাইসা।।
কলিজাটা হইয়াছে কালো
জানি বিষে নিশ্চিত মৃত্যু, তাও লাগে ভালো
আমি পথ ছাড়িয়া বিপথে যাই
কাটার আঘাত পাইতে রে।।
স্বভাব কি আর যায় রে সহজে
জানিয়া শুনিয়াও সবাই তাই প্রেমে মজে
যেমন স্বর্গেতে থাকিয়াও পিতায়
গন্ধমে মজিলো রে।।
Comments
Post a Comment