সুখ পাখিটা পর হয়েই রইলো আজীবন
সুখ পাখিটা পর হয়েই রইলো আজীবন।
আমি যতই তারে কাছে ডাকি
সে আমারে দেয় যে ফাঁকি
সারা জীবন রইলো দুরে, হইলো না আপন।।
ছুটে ছুটে ক্লান্ত আমি বসি গাছের তলে
শান্তির ঘুম দিয়া জাগি সকল কষ্ট ভুলে
জাগলে আমি ঋপু জাগে,
শুরু হয় তাহার তাড়ন।।
যা কিছু পাই চলার পথে লাগেনা সবটুক
জমাই কিছু পরে আবার লাগে যদি ভুখ
এমনি করেই পাহাড় জমে
লোভে পড়ে হই কৃপন।।
দুই দিনের এই দুনিয়াতে আইলি খালি হাতে
খালি হাতে চলে যাবি, রইবে সব ধরাতে
হাসান বলে মুর্খ আমি
জানি না সাধন ভজন।।
Comments
Post a Comment