বড় জানতে ইচ্ছে করে!

বড় জানতে ইচ্ছে করে!
কখোনো কি হয় অবসর তোমার?
এতটুকু পিছে ফিরে দেখার;
সেই স্মৃতি কভু মনে পড়ে?।।

সময়ের চোরাপথে হারিয়েছে সব
কোলাহল থেমে গিয়ে হয়েছে নিরব
তুমি আমি বহু দূরে
এ মনে করুন সুরে,
সুধু সেই স্মৃতিগুলো
আশা ভাঙ্গে-গড়ে।।

বোঝেনা তো বোঝেনা যে, পোড়া এই মন
চলে যায় যে সময়, ফেরে না সে ক্ষন।

মরিচিকা জেনে তবু তার পানে ধায়
দুঃখ হাতড়ে তাতে সুখ সেতো পায়
খুঁজে ফেরে সারাক্ষন
দুঃখ বিলাসী মন,
সবই কি গিয়েছো ভুলে
এত দিন পরে?।।

সুর: সজীব আহমেদ

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।