তুমি ছিলে তুমি আছো এ হৃদয়ে নিভৃতে


তুমি ছিলে তুমি আছো এ হৃদয়ে নিভৃতে
তোমায় স্মরন করি আমরা সবাই
ভালবেসে, শ্রদ্ধায় আর বেদনাতে।।

যেই পথ ছিল একদিন তোমার চলায় মুখরিত
যে সভায় তোমার আসা-যাওয়া সদাই ছিল অবারিত
 আজ তুমিহীন সবই আছে আগের মতন
নেই তুমি এই আঙ্গিনাতে।।

রুপান্তরের এ ধরায় সবাইতো দুদিনের মুসাফির
কতো আসে কতো চলে যায়, স্মৃতিটুকু রয় স্থির।।

যেথায় থাকো ভালো থেকো, শুধু এইটুকু কামনা
তোমার আলোয় নবরূপে, করবে পথের সূচনা
তুমি রবে অনুভবে আর চেতনায়
পারবেনা কেউ মুছে দিতে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।