জাতি ধর্মের চেয়ে বড় আমার সোনার দেশ
জাতি ধর্মের চেয়ে বড়
আমার সোনার দেশ
দেশের তরে জীবন বাজী
প্রানের বাংলাদেশ।
বাংলাদেশ সোনার বাংলাদেশ
বাংলাদেশ প্রানের বাংলাদেশ।।
বৌদ্ধ খৃষ্টান হিন্দু মুসলমান
সবচে বড় মানুষ ভাই
সংখ্যা দিয়ে কি যায় এসে
এক থাকাতেই মুক্তি, তাই
যত বাঁধাই আসুক হেথায়
একসাথে সব করবো শেষ।।
বিভেদ হেথায় কাম্য যে নয়
সব ধমনীর রক্ত লাল
সবাই মিলে একসাথে সব
ছিড়বো সকল শক্রজাল
বিভেদ সৃষ্টি করবে যারা
নেইতো তাদের কোন দেশ।।
Comments
Post a Comment