একটি পাখি উড়ছে যে ওই ইচ্ছে মতো

একটি পাখি উড়ছে যে ওই ইচ্ছে মতো
গাইছিল গান আনমনে সে নিজের মতো
কেউ শুনবে কি শুনবে না
কেউ দেখবে কি দেখবে না
সেই ভাবনা তার থেকে আজ অনেক দুরে।
পাখি উড়ে উড়ে যাচ্ছে ঘুরে
গাইছে গান নিজের সুরে।।

দিঘীর ধারের গাছের ডালে বসে বসে
নিজের প্রতিবিম্ব দেখে নিজেই হাসে।।

সব ফেলে সে সবার মাঝেই সব হয়ে রয়
নিজের কথা ভিন্ন জনের মুখ থেকে কয়।।

আঁধার যে রাত তার কাছে তাই আলোয় ভরা
শূন্যতা যা তার কাছে তাই পূর্ন ঘড়া।।

অপেক্ষা তার, জমবে আবার সবাই মিলে
এই কটা দিন, কাটুক ঘুড়ে ওই সুনীলে।।

https://www.youtube.com/watch?v=FTbRzeLDJrU

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।