কাঁদছে বাঙ্গালী কাঁদছে এ দেশ (বঙ্গবন্ধু)
কাঁদছে বাঙ্গালী কাঁদছে এ দেশ
এল ফিরে শোকের
সে মাস
বাংলার আকাশ
আজ শোকে বিহ্বল
হাহাকার করে
ওই করুন বাতাস।।
পুরাতন শকুনেরা
এক হয়েছে
বাংলার হৃদয়কে
ছিড়বে বলে
ঝাপিয়ে পড়েছে
তারা হায়নার মত
মায়ের রক্ত
ধারা রুখবে বলে
কলুষিত হল
ওই স্বাধীন সূর্য আজ
আঁধারে ঢাকলো
যে আকাশ।।
জাতির পিতার
খুনে মাটি হল লাল
১৫ আগষ্টের
এই যে দিনে
উত্তাল সাগরে
পলকা তরণী সম
কাঁদে এই বাংলা
নাবিক বীনে।
তোমার দেখানো
পথে এগিয়ে যাবোই মোরা
বইবে আবার সুবাতাস।।
Comments
Post a Comment