পথের শেষে আসবে যখন বিদায়
পথের শেষে আসবে যখন
বিদায় নেবার বেলা
দিন ফুরিয়ে আসবে যখন,
ভাঙবে সকল খেলা
তখন শুধুই হিসেব করার
থাকবে সময়; কবি।।
বেসুরো গান গাইবে গানের
পাখি
অচিন সুরে দুর অজানায়
তোমায় যাবে ডাকি
অস্ত যাবার বেলায় কি
আর ওঠে কভু রবি?
যা লিখেছো তেমন করেই
রবে
শুধরানো বা আবার লেখার
সময় কি আর হবে?
বদলাবেনা কিছুই তখন
তেমনি রবে সবই।
Comments
Post a Comment