কুয়াশা চাঁদরে ঢাকা মায়াবী সন্ধ্যা (শীতকাল)
কুয়াশা চাঁদরে ঢাকা মায়াবী সন্ধ্যা
শীতল ভালোবাসায় কাছে টেনেছে ।
উৎসবে মাতে মন,
পিঠেপুলি আয়োজন
বাঙালীর দ্বারে শীতকাল এসেছে।।
খালিমাঠে জোনাকিরা আলো ফেরি করে
কৃষকের মুখে হাসি, গোলা গেছে ভরে
পাটালি গুড়ের ঘ্রানে নেশা ধরেছে।।।
হিম হিম জলাধার শান্ত শীতল
ঘাসের ডগায় হাসে শিশিরের জল।
এক সাথে বসে
আগুনের চারিধারে
আলাপে ব্যাস্ত সব লেপ কম্বল পড়ে
অতিথি আগমনে
মুখর হয়েছে।।
Comments
Post a Comment