যত ব্যাথা যত সুখ তোমায় ঘিরে (আধুনিক)


যত ব্যাথা যত সুখ তোমায় ঘিরে
বারে বারে আমি তাই
এই গান গেয়ে যাই
আসবো তোমার কাছে ফিরে ফিরে।

তুমিতো শেখালে ওগো
ফুলকে নতুন করে দেখতে
তুমি অনুপ্রেরনা যে
ভালবাসার এই গান লিখতে
তোমার পানেই চেয়ে
 দিন শেষে ফিরে আসি নীরে।।

যদিবা কখোনো তুমি
ভুলকরে ভুল বুঝে নাও
দৃষ্টি সরিয়ে নিয়ে
মোর পানে যদি নাহি চাও
কত ভালোবাসি আমি  
বোঝাবো তোমায় বুক চিরে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।