অনেক দিনের পরে, হঠাৎ করেই
অনেক দিনের পরে, হঠাৎ করেই
আবার দেখা হয়ে গেল।
হঠাৎ আঁধার কেঁটে আলোর ঝলক যেন
চোখটা ধাঁধিয়ে দিয়ে গেল।
কত কথা কত স্মৃতি
কত সুধা কত প্রিতি
মনে পড়ে যায়, বুকে বাজে হায়
করুন রাগিনী যেন সুর তুলে গেল।।
নতুন করে বাজে সে সুরের বীণ
বাঁধ ভেঙে ছুটে যায়
মন ফিরে পেতে চায়
হারানো সে দিন।
যত চাই দুরে যেতে
পারিনা তারে ফেরাতে
মন মানে না, সেতো মানে না
ধুধু মরু আজ যেন জল খুজে পেল।।
Comments
Post a Comment