পাঁকা ধানের চাঁদর মোড়া (হেমন্ত)

পাঁকা ধানের চাঁদর মোড়া 
সোনা রঙের ক্ষেতে
মনটা আমার উড়ে উড়ে
চায় হাড়িয়ে যেতে।।

নীল আকাশে রৌদ্র মেঘের 
চলে মধুর খেলা 
অপরুপ সে রুপের মায়ায়
কাঁটে সারা বেলা
সোনার ধানের ঘ্রানে ঘ্রানে
মন ওঠে যে মেতে।।

কুয়াশাতে ঘেরা সাঁঝে 
দূরে মাদল বাজে
হাস্নাহেনা শিউলি সুবাস
বাতাসে বিরাজে
হেমন্তের এই মায়ার পলে
সোনার এই বাংলাতে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।