এবার ভাঙলো আসর চল যাই
এবার ভাঙলো আসর চল যাই
অনেক সময় হল, এলো যে বিদায় ক্ষন
নাই আর সময় তো নাই।।।
যুগে যুগে এমনি করে একদিন সব শেষ হয়
খেলা শেষে সেই খেলাঘর আঁধারেতে রয় ঢেকে রয়
সে ঘরে স্মৃতি গুলো সব, আঁধারে হাড়িয়ে যায়
আর কভু দেখা নাহি পাই।।
এ মোনের গহীনে যে সব, থরে থরে রবে সাজানো
সে বীনার মলিন তারেই, সেই সুর যাবে বাজানো
আসবে সুখের স্মৃতি দু:খ বেদনা নিয়ে
চোখের কোনেতে নেবে ঠাই।
Comments
Post a Comment