সত্যি করে বলোতো তুমি
সত্যি করে বলোতো তুমি,
কখোনো কি বেসেছিলে ভালো?
কখোনোকি আমাকে ভেবেছো আপন?
কভুকি স্মৃতি প্রদ্বীপ জ্বালো?।।
এখন আর নেই তো কোন কারন
মিথ্যে গোপন করে রাখতে।
এখন আর নেই তো কোন বাঁধা
সত্য আড়াল করে ঢাকতে।
যদি করো ছলনা,তাই তুমি বলনা
এখন সত্যি বলা ভালো।।
বুঝিনি কখোনো, রঙ্গিন পর্দায়
সব কিছু ছিলো যে আড়াল
ভালোবাসা নামে কঠিন রোগে
দৃষ্টিটা ছিলো বেসামাল
আজ তুমি বহুদুর, অচেনা বাশির সুর
বেসুরে
বাজুক সেই ভালো।।
Comments
Post a Comment