হঠাৎ পথে, আবার কখোনো যদি দেখা হয়ে যায়
হঠাৎ পথে,
আবার কখোনো যদি দেখা
হয়ে যায়
তুমি চিনতে কি পারবে
আমায়?
খুব জানতে ইচ্ছে হয়
চিনতে কি পারবে আমায়?।।
কতটা সময় যে গো কেটেছে
কতনা সুখে
কত স্মৃতি, কত সুখ,
কত গান ছিলো মুখে
চোখ ভরা স্বপ্নেরা
স্বপ্ন সুধুই রয়ে যায়।।
সেই যে নিঠুর ঝড়ে ভাঙ্গল
সুখের নাও
সেই সে বেদনাটাকে,
কখোনো কি টের পাও?
হৃদয়ের কোন কোনে রেখেছো
কি তুমি আমায়?
Comments
Post a Comment