তুমি একটি দেশ (বঙ্গবন্ধু)
তুমি একটি দেশ
তুমি বাংলাদেশ
তুমি কোটি বাঙ্গালীর চেতনা নাম
তুমি বঙ্গবন্ধু
তোমাকে জানাই সালাম।
তুমি অমানিশাতেই জ্বালাও সূর্য দ্বীপ
তুমি হতাশার মাঝে মোদের আশা প্রদীপ।
তুমি প্রেরনা তুমি লক্ষ্য
তোমার পথেই আমরা সফলকাম।।
তুমি দুর্দমনীয় অসীম মহাপ্রান
তুমি পর্বতসম উন্নত মহীয়ান
তুমি সত্তা তুমি শক্তি
তুমি এজাতির পরম পুণ্যধাম।।
Comments
Post a Comment