তোর লোভের তরে ভুগছে হায়রে (দুর্নীতি)
তোর লোভের তরে ভুগছে হায়রে
কত জনগন;
দুর্নীতিবাজ ঘুষখোর
তোর নেইরে বিবেক?
নেইরে মন?।।
ভুলে গেছিস দায়িত্ব তুই?
বিবেক গেছে মরে?
সব ভুলে তুই টাকার গোলাম
হলি কেমন করে?
নিচ্ছ যাদের কষ্ট দিয়ে
ওরাই তো তোর মা, ভাই, বোন।।
এক জীবনে কত খাবি?
এটা ভেবে রাখ
দুদিন পবে আসবেরে তোর
ওপারেরই ডাক।
টাকায় তো আর বস মানেনা
ওই পারের মহাজন।।
ধর্ম কর্ম যতই কর,
যাকে কষ্ট দিবি,
মাফ যদি সে না করে হায়
কেমনে মাফ পাবি।
দুই চার দিন আয়েশ করে
জ্বলবি রে তুই আজীবন।
Comments
Post a Comment