তোমার এক ইশারায় মনটা আমার

তোমার এক ইশারায় মনটা আমার 
তোমার পানে ধেয়েছে
এখন আমার কথা শোনে না সে,
তোমার গোলাম হয়েছে।।

তোমার বিনে টাকার গোলামটা যে 
ছুটছে তোমার পিছে
আমি যতই তাকে ফেরাতে চাই
সব হয়ে যায় মিছে।
এখন শূন্য বুকে ঘুরছি আমি
এমন দশা হয়েছে।।

হায় কেমন করে বলি আমি 
এটাই আমার মন
বেহায়া এই মনটা আমায়
জ্বালায় সারাক্ষন
ঘর ছেড়ে আজ আমায় নিয়ে 
পথের মাঝে এসেছে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।