আল্লাহ তোমার দয়া চাই

আল্লা তোমার দয়া চাই
রোজ হাশরে তুমি বিনে কোন ‍উপায় নাই।।

সুখ শান্তির মায়ায় পড়ে
মানিক ফেলে কাঁচকে আমি নেই যে আপন করে
দিন দুনিয়ার লোভে পড়ে তোমায় ভুলে যাই।।

পাপি আমি বান্দা তোমার ভুল করি হর রোজ
  দিনের শেষে একা হলেই তোমার করি খোঁজ।

তুমি ত্রাতা রহিম রহমান
তোমার দয়ার হয়না তো শেষ সেযে অফুরান
মালিক তুমি, তোমার কৃপা সেদিন যেন পাই।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।