শ্রাবনের মেঘে মেঘে (বর্ষা)

শ্রাবনের মেঘে মেঘে
ঢেকে আছে আকাশটা আজ
বৃষ্টিতে ভিজে ভিজে
গাছের সবুজ পাতা 
সেজেছে নবরুপ সাজ।।

মাঠ ঘাট থই থই 
ভরা নদী বহে ওই 
দুকুল ভাসিয়ে যেন
সেজেছে কুলবধুর সাজ।। 

কেন মন উচাটন 
জানিনা সে কি কারন
কোন সে করুন সুরে 
হৃদয়টা কাঁদে যেন আজ।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।