রিমঝিম নুপুরের ছন্দে (বর্ষা)

F
রিমঝিম নুপুরের ছন্দে
বৃষ্টি এলো যে বনান্তে
ভেজা ভেজা চারিধার শান্ত
কালো মেঘ ঢেকেছে দিগন্ত।।

টুপটাপ চুপচাপ পড়ছে
অবিরাম বর্ষা ঝড়ছে
বসে বসে জানালায় ক্লান্ত
কালো মেঘ ঢেকেছে দিগন্ত।।

দিনরাত হাতেহাত বসে ঠায়
ভেজামন অনুক্ষন যে হারায়
সবুজে ছেয়েছে বনান্ত
কালো মেঘ ঢেকেছে দিগন্ত।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।