দুর্নীতি বিরোধী গান
দুর্নীতিবাজ
ঘুষখোরদের
মাররে লাথি
আজ থেকে।
অনেক খেল,
আয়রে এবার
সবাই মিলে
বদলা নে।।
নেই তো ওদের
মা বাপ ওরা টাকারই
সন্তান;
টাকার তরে
দেশ বেচবে নেই মান সম্মান।
ওরা যেই পাতে
খায় খানিক পরে
ময়লা ঢালে
সেই পাতে।।
ওরা দেশ প্রেমিকের
মুখোশ পড়ে
হিসেবী দান
সদকা করে
জনসেবক নামটি
ধরে উচ্চে বসে
রয়
ফাঁটা বাঁশে
আটকে গেলে হুমড়ি খাবে
পায়।
ওরা মানুষ
ভালো নয়।
ঘুন পোকার
মত ওরা ঝাঝরা বানায়
দেশ
ওরা যতই খায়
ততই চায়
নেইরে লোভের
শেষ
চল মুক্ত করি
বাংলা মাকে
ওদের কড়াল
গ্রাস থেকে।
https://youtu.be/vZObZmgBS6Y
Comments
Post a Comment