দুই দিনের এই দুনিয়ায় পরলিরে তুই কোন মায়ায়
দুই দিনের এই দুনিয়ায়
পরলিরে তুই কোন মায়ায়
লোভে লোভে দামী সময়
কাটাইলি ভোগের আশায়
(তোর) কি হবে উপায়রে
এখন
কি হবে উপায়।।
ছেলে বেলা কাটাইলি
হাসিতে খেলিতে
যৌবন কাটাইয়া দিলি
নফসের গোলামিতে
দিনে দিনে দিন কাটিল
সময় বহিয়া যায়।।
এরপরেতে পড়লিরে তুই
ধন-মানের মোহে
ছুটিলি তুই বাকী সময়
ক্ষমতা আর দ্রোহে
বার্ধক্যেতে নানার
পীড়া ব্যস্ত রাখিছে তোমায়।।
হাসান বলে নফসের লাগাম
ধর শক্ত করে
লোভ লালসায় যেন না
যায় তোমার বিবেক মরে
তানা হলে খবর আছে
আখেরাতের ঐ মেলায়।।
Comments
Post a Comment