বরিশালে আইয়ো বন্ধু আইয়ো মোগো বাড়ি (বরিশালের আঞ্চলিক গান)
D#
কীর্তনখোলার পারের জেলা মোগো বরিশাল
আইতে নদী যাইতে নদী, কতযে বিল খাল।
বরিশালে আইয়ো বন্ধু
আইয়ো মোগো বাড়ি
আদর আস্তিক করমুহানে
মোরা যদ্দুর পারি।।
মোডা চাউলের ভাত খাওয়ামু
খোপের রাওয়া দিয়া
দুর্গা সাগর গুইট্টার
মসজিদ দেহামু ঘুরাইয়া
কির্তনখোলা নদীডারে,
সুগন্ধিয়া নদীডারে
নাওয়ে দিমু পাড়ি।।
মেয়াবাড়ির মসজিদ আছে, আছে অক্সফোর্ট মিশন
উলাইন্নার চৌধুরি
বাড়ি দেহার মতোন
লাকুটিয়ার জমিদার
বাড়ি, চাখার জাদুঘর
কীর্তনখোলা সেতু
আছে বড়ই মনোহর
মুক্তিযোদ্ধা পার্ক,
বদ্ধভুমি - বেলস পার্ক উদ্যান
তোমারi
মনডা নেবে কাড়ি।।
বিবির পুহুর পাড়ে
খামু ভাজাপোড়া যত
সাতলার বিল পেয়ারা
বাগান ঘুরমু মনের মত
গুনাইবিবির পালা দেকমু,
গৈলার রয়ানী দেকমু
আরো হুনমু জারী।।
https://www.youtube.com/watch?v=6muLLbmCiHE
Comments
Post a Comment