আমি পথের ধারে নাম না জানা একটি বনফুল
আমি পথের ধারে নাম
না জানা একটি বনফুল
তোমায় ভালবেসে হলাম
তোমাতে আকুল।।
তোমার তরে একটু সুবাস
বুকে ধরে রাখি
আসবে কবে সেই আশাতেই
পথ চেয়ে থাকি
ফুরায় বেলা অপেক্ষাতেই
শুকায় যে মুকুল।।
আমি নই তো সাধারন
তোমার তরেই জমিয়ে
রাখি অমূল্য এক ধন।
সে ধন আমার হৃদয় উজাড়
করা ভালোবাসা
জন্মে মরি পুনর্জন্মে
দেখা পাবার আশা
ভালবাসা তোমায় দিতে
হৃদয় যে ব্যকুল।।
Comments
Post a Comment