ধুলোমাখা মেঠো পথে আজ হারিয়ে যাবো

ধুলোমাখা মেঠো পথে আজ হারিয়ে যাবো
সবুজ শ্যামল ক্ষেতের পরে দিগন্তে মিলাবো
এইতো রুপে রসে ভরা আমার বাংলাদেশ
অপরুপা, মায়াময়ী, প্রানপ্রিয় স্বদেশ।।

আজকে যে নেই তাড়াহুড়ো খেলা শুধু খেলা
সাথী যে আজ সোনায় মোড়া ঐ ফসলের মেলা
নেই তো কোন পিছু টান আর মনে কোন ক্লেশ।।

সুনীল আকাশ প্রকৃতি আজ শান্ত মনোরম
মায়ময়ী রূপবতী সেযে অরিন্দম
এই মায়াতেই সুখে দুখে আছি মোরা বেশ।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।