আজকের এই দিন হোক শুভ দিন
আজকের এই দিন হোক
শুভ দিন
স্মৃতির পাতাতে যেন
রয় অমলিন।।
আজ হোক সাথে থাকা
বসে পাশাপাশি
আজ হবে একসাথে ভালবাসাবাসি
সবাই সমান মোরা কেউ
নই হীন।।
এক সাথে হাতে হাতে
হোক একতা
প্রানে প্রানে বয়ে
যাক শুভ বারতা।
আজ নব সূর্যের কিরন
ছটায়
এই গান মিলনের প্রসার
ঘটায়
এই দিন ফিরে যেন আসে
বহুদিন।।
Comments
Post a Comment