বন্ধু ঘোরে মলম নিয়া দেখায় কত চমৎকার

বন্ধু ঘুরে মলম নিয়া দেখায় কত চমৎকার
আমার কাটা ঘায়ে খুচাইয়া
তাহার মধ্যে লবন দিয়া
চিকিৎসা করে আমার।

ডাকলে কাছে সে যে দুরে রয়
আবার যাইতে বললে তখনই সে বুকে টাইনা লয়
একলা থাকলে আয় না কাছে, ভীড় দেখিলে হয় হাজির।।

নিজেরে বুঝাইয়া লই যখন
শান্ত হইয়া আসে ধীরে অস্থির আমার মন
তখনই সে প্রেম আগুনে, কেরসিন ঢালে ‘আবার।।

প্রেম করিয়া হইলাম পেরেশান
ঘরে বাইরে কোথায়ও না রইল আমার মান।
হাসান বলে সব জানিয়াও, পাইলো না কেউ প্রেমে ছাড়।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।