ও তোমার আপন ঘরে বসত করে অচেনা একজন
ও তোমার আপন ঘরে বসত
করে অচেনা একজন
তারে আপন ভাবা ভুল
হবেরে শোনরে অবুঝ মন।।
তোমার ঘরে বসি দিবা
নিশি বাদ্য বাজাই চলে
তুমি সারা জীবন রিপুর
কারন নাচ তাহার তালে
ও সেই বাদ্য যখন থামবে
হঠাৎ কি করবে তখন?
কাম, ক্রোধ,
মদ, মাৎসর্য,
লোভ এবং মোহ
ছয় সখারে তোমার মাঝে
বসে সদাই রেখ।
তবে পরিনামে মোক্ষলাভে আসবেরে সুক্ষন।।
হাসান বলে ঋপুর ছলে কে পড়ে না হায়
হাসান বলে ঋপুর ছলে কে পড়ে না হায়
সর্বদিকে খেয়াল করে
চলো এই ধরায়
চেষ্টা করো না পারিলে মুর্শিদে হও সমর্পন।।
Comments
Post a Comment