দোয়েল পাখি গান ধরেছে শাপলা হাসে জলে (জাতীয় বিষয়াবলী)
দোয়েল পাখি গান ধরেছে
শাপলা হাসে জলে
কাঠাল সাহেব গন্ধ বিলান পেঁকে গাছের ডালে।।
আম গাছেতে মুকুল আসে
শীত কালেরি শেষে
সুন্দরবনে বাঘ মামা
যে হাটেন রাজার বেশে
গরুর গাড়ি গ্রামের
পথে হেলে দুলে চলে।।
কবি কাজী নজরুল ইসলাম
মোদের সবার প্রিয়
ভাত খেতে যে ইলিশ
মাছের এক টুকরো নিও
মাঠে মাঠে কাবাডি
খেলা চলে বিকেল হলে।।
সংসদ ভবন, সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্র সকল কাজে
আমার সোনার বাংলা এ
গান রাখি বুকের মাঝে
বাইতুল মোকারমে নামাজ পড়ি দলে দলে।।
বাইতুল মোকারমে নামাজ পড়ি দলে দলে।।
Comments
Post a Comment