তোমায় দুঃখ দেবার তরে (আধুনিক)
তোমায় দুঃখ দেবার
তরে
নয়তো এগান নয়তো
একটু সুখের তরে স্মৃতির
রোমন্থনই হয়তো।।
দুকুল ছাঁপিয়ে ধারা
ব’য়ে কত দিন
মরুতে হারিয়ে যদি হয় জলহীন
তৃষিত নদী দুখ, দেখেনা
সুখের মুখ
স্মৃতিতেই আনন্দ রয়তো।।
এযে শুধু ছলনায় ভুলানের
খেলা
যাকনা আনন্দেতে, কেটে
যাক বেলা।
ক্ষতিকি? তোমায় ভেবে
রচে কেউ গান
ক্ষতিকি? তোমার তরে
কাঁদে কারো প্রান
তুমিতো দুরেই আছে;
অনেক সুধায় বাঁচো
আলো-ছায়া অদেখাই রয়তো।।
Comments
Post a Comment