রাজা তোমার দুঃসাশন

রাজা তোমার দুঃশাসন
তুমি রাজ প্রাসাদের আনন্দেতে 
মিত্র নিয়ে থাক মেতে
পথের ধুলায় পড়ে পড়ে কাঁদে জনগন।।

চাটুকার আর তোশামোদী তোমায় ঘিরে ঘিরে
মিথ্যে দিয়ে ভোলায় তোমায় চাওনা তুমি ফিরে
পয়ের তলায় মাড়াও তুমি কত ভাঙ্গা মন।।

তুমি কথা দিয়েছিলে
থাকবো সবাই আনন্দেতে রাজা প্রজা মিলে।।

তোমায় পাওয়াই স্বপ্ন এখন ধুলোর ধরনীতে
তুমি সুখ বিলাসের রাজপ্রাসাদে আনন্দে রও মেতে 
ভাবোনিতে আবার তুমি হবে সাধারন।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।