কমলা সুন্দরীর নাচে, নদী কালো জল
কমলা সুন্দরীর নাচে,
নদীর কালো জল
নাইচা ওঠে আনেন্দেতে
ছলৎ ছলাৎ ছল।
আমি দেইখা মাতাল হই
তবু কেমনে তোমায় কই
তোর রুপেতে হইছি বেসামাল।।
উড়ি উড়ি ঘুরি ঘুরি
পাগল পুবাল হাওয়া
দুর অজানার পানে আজি
কইরাছে যে ধাওয়া
তারে দেইখা কমলায়
বলে আয়রে কাছে আয়
আজ ধরনী হয়েছে উত্তাল।।
আজ ফাগুনের আগুন যে
হায় সারা বনে বনে
নাচের নেশার শারাব
বিলায় ধরার কোনে কোনে
আমি তাইতো তোমায় কই
শুধু আমি একা নই
তোমার নাচে সবার একই হাল।।
Comments
Post a Comment