আমায় কষ্টদিতে চেয়ে
আমায় কষ্টদিতে গিয়ে
যেটুকু সময় তুমি আমায়
দিয়েছো
সেই তো আমার পাওয়া
এর বেশী আর তোমার
কাছে
নেইতো কিছু চাওয়া।।
আমি অনেক অবহেলা সয়েছি
আমি বুকের মাঝে অসীম
দুঃখের
সাগর বয়েছি
করতে ক্ষত যত ছুয়েছ
সেই তো আমার পাওয়া।।
কুলকে যত আঘাত করে
নদী
যায় কি ভাবা কুলহীন
কোন নদী।
আমি অনেক সয়ে হয়েছি
পাথর
মাড়িয়ে গেছ এপাষানটিকে
কতদিন কতবার
পুজার বেদী হয়েছি
তোমার
সেই তো আমার পাওয়া।।
Comments
Post a Comment