কোন দেশেতে মাঠে মাঠে সোনা ফলে?


কোন দেশেতে মাঠে মাঠে সোনা ফলে?
কোন দেশেতে ভাষার তরে আগুন জ্বলে?
কোন দেশেতে মুক্তিপাগল জনতা দেয় প্রান?

সে আমাদের বাংলাদেশ গাই যে তারই গান।।

কোথায় মাঠে রাখাল ছেলে বাঁজায় বাঁশি?
জারি, পুঁথির চলে কোথায় বারমাসি?   
মাঝি মাল্লার ভাটিয়ালী প্রানে তোলে তান।।

গারোয়ানের বিরহীসুর ভাওয়াইয়াতে
উদাস মনটি হাড়িয়ে যায় কোনসে পথে ?
বাউল মাতে একতারাতে কোথায় এমন টান?।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।