নদীর দেশের মানু মোরা চারিদিগে নদী (বরিশালের আঞ্চলিক গান)

Em/Fm
নদীর দেশের মানু মোরা চারিদিগে নদী
সুগন্ধ্যা আর কির্তনখোলা বয় যে নিরবধী।।

আইরয়াল খা; আগুন মুখা আর কালাবদর 
বিষখালী; আর তেতুইল্লা; আছে বলেশ্বর
লোহাইলয়া; ধানসিড়ি দেকতে চাও যদি।।

ঘন্টেশ্বর, টরকী, কচা, ইলিশা আর লতা
কালীগঙ্গা শ্রীমন্ত, সন্ধ্যা, হলতা
ছবিপুর; নয়াভাঙ্গানী  হগল মোগো নদী।।

কালিজিরা, আন্ধারমানিক, পায়রা দামোদর
বিঘাই; কাজল; চাকামইয়া; চাওরা; দরিচর
হিজলা; নীলগঞ্জ; শাহবাজপুর বরিশালের নদী।।

https://www.youtube.com/watch?v=h6r7XZwXRfs

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।