কেউ রবেনা এই ধরাতে চিরকালের তরে
কেউ রবেনা এই ধরাতে চিরকালের তরে
মিছে মায়ার ফাঁদে তবু রইযে সদা পড়ে।।
সম্পর্কের মায়ায় পড়ি পড়ি ধনের লোভে
সুখের মায়াতে ছুটে মোহে থাকি ডুবে
লালসাতে সদাই ছুটি ভাসি কামের তোড়ে।।
থামেনারে ঘরির কাটা যায় চলে যায় দিন
হাসান বলে শুধবি কবে এজনমের ঋন
খালি হাতে কেমনে যাবি মহাজনের ঘরে।।
Comments
Post a Comment