রাজা সিংহাসনের লোভই তোমার হয়ে যাবে কাল
রাজা সিংহাসনের লোভই
তোমার হয়ে যাবে কাল
তুমি রঙ্গিন আলোয়
বদলেছ রং হয়ে বেসামাল।।
ক্ষমতা আর ভোগ বিলাসে
দায়িত্ব সব ভুলে
সাধারন আর আপন যারা
দুরে ঠেলে দিলে
ভুলেছ যে দুধের মাছিরা
রয়না চিরকাল।
সবার বিচার একাই করে
কাটিয়েছ দিন
তোমার বিচার হবে যখন
শুধতে হবে ঋন
তুমি কাঠগড়াতে উঠবে
একাই এমনই কপাল।।
সিংহাসন আর ঝাড়বাতিটা
থাকবে দুরে দুরে
তুমি কাছে চাইলে সবাই
যাবে দুরে সরে
তখন সিংহাসনের সিংহরা
সব হবে তোমার কাল।।
Comments
Post a Comment