আমি ভুলেই গেছি তোমার সাথে ছিলো পরিচয়
আমি ভুলেই গেছি তোমার
সাথে
ছিলো পরিচয়
তোমায় অনেকটা দিন
পরে দেখে
চেনা মনে হয়।।
এতদিনে অনেকটাই
বদলে গেছি আমি
সেই তোমায় ভালবাসা,
যা অনেক ছিল দামী
এখন মোটা ধুলো আস্তরনে
ঢাকা পড়ে রয়।।
তুমি এই কথাতে একটুকুও
কষ্ট পেয়োনা
সময় সারায় সব ক্ষতকে,
মেনে নিয়ো তা
শুকনো নদী মরু হলে
আর কি জোয়ার বয়?
Comments
Post a Comment